বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি-আমিরাতে ঈদ কবে, জানা যাবে আজ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণ হতে পারে আজই। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করা হবে ঈদের তারিখ। এজন্য দুই দেশেই সরকারি উদ্যোগে চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে এবং সাধারণ মানুষকেও এতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের শাওয়ালের চাঁদ দেখার জন্য বুধবার সন্ধ্যায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বুধবার আবুধাবিতে পবিত্র রমজানের ২৯তম দিন।

এই বৈঠকে সভাপতিত্ব করবেন ইউএই ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন শেখ আল মাহফুজ বিন বায়্যাহ। এতে অংশ নেবেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াক্‌ফ ও জাকাত বিষয়ক জেনারেল অথরিটির চেয়ারম্যান ড. ওমর হাবতুর আল দরেই।

ফতোয়া কাউন্সিল জানিয়েছে, চাঁদ দেখা এবং তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা তাদের দায়িত্বের অংশ। একই সঙ্গে এই প্রক্রিয়াকে একটি সুসংগঠিত ও নির্ভরযোগ্য পদ্ধতির মধ্যে আনা এবং জনগণের আস্থা বাড়ানোর লক্ষ্যেও এই উদ্যোগ নেয়া হয়েছে।

মাগরিবের নামাজের পর কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। এ সময় মাঠপর্যায়ের পর্যবেক্ষণ দলগুলোর প্রতিবেদন, দেশের বিভিন্ন অনুমোদিত পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য এবং বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া সাক্ষ্য যাচাই করা হবে। সব কিছুই শরিয়াহর নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে।

এছাড়া ফতোয়া কাউন্সিল আগে থেকেই জনগণকে বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে তা জানাতে বলা হয়েছে। তারা বলেছে, চাঁদ দেখার সুন্নতকে পুনরুজ্জীবিত করা এবং এতে মানুষের অংশগ্রহণ বাড়ানোই এর উদ্দেশ্য।

চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা কমিটির বৈঠক শেষে সরকারি অনুমোদিত মাধ্যমে জানানো হবে বলেও নিশ্চিত করেছে কাউন্সিল।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্টও মুসলমানদের প্রতি একই আহ্বান জানিয়েছে। তারা রমজানের ২৯তম দিনে অর্থাৎ বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার জন্য দেশজুড়ে মুসলমানদের উৎসাহিত করেছে।

সুপ্রিম কোর্ট বলেছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে তা নিকটস্থ আদালতে জানাতে হবে এবং সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। প্রয়োজনে নিকটবর্তী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া যারা চাঁদ দেখতে পাবেন, তাদেরকে আদালত গঠিত চাঁদ দেখা কমিটিতে অংশ নিতে উৎসাহিত করা হয়েছে। এতে সৎ কাজে সহযোগিতা হয় এবং তা মুসলিম সমাজের জন্য উপকারী বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাস শেষের দিকে আসায় বিশ্বজুড়ে মুসলমানরা শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন। মূলত এই চাঁদ দেখার মাধ্যমেই ঈদুল ফিতরের দিন নির্ধারিত হবে। শাওয়ালের চাঁদ দেখা গেলে রমজানের সমাপ্তি ঘটে এবং সৌদি আরবে সপ্তাহব্যাপী ঈদুল ফিতরের উৎসব শুরু হয়। পরদিন সূর্যোদয়ের পর ঈদের নামাজ আদায় করা হয়।

চাঁদ দেখার এই প্রথা বহু শতাব্দীর প্রাচীন প্রথা এবং হিজরি বর্ষপঞ্জি নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সৌদি আরব ও সয়ুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়। বুধবার নতুন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে পরদিন শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে ঈদুল ফিতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি-আমিরাতে ঈদ কবে, জানা যাবে আজ

প্রকাশিত সময় : ১১:৩৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬