সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে নিয়ে এরকমই বলেছেন জেনিফার। জীবনে প্রকৃত প্রেম না আসার পেছনে প্রাক্তনদের দায়ী করে তিনি বলেন, “আমি ভালবাসার অযোগ্য নই। যারা এসেছিলেন, তারা আমাকে সঠিকভাবে ভালবাসতে পারেননি। কেবল, আংটি, বাড়ি এ সবেই মন দিয়েছেন। জাগতিক জিনিসের প্রতিই তাদের মনোযোগ ছিল বেশি।”
ওই সাক্ষাৎকারে জেনির কাছে জানতে চাওয়া হয়েছিল প্রকৃত প্রেম না পাওয়ার কারণ। তিনি জানান, তিনি আসলে তখনও নিজেকে ভালোবাসতে পারেতেন না। তাই প্রাক্তনদের কাছেও সঠিক প্রেম দাবি করতে পারেননি।
জেনিফারের প্রাক্তনদের মধ্যে দুজন হাই প্রোফাইলধারীও ছিলেন। একজন মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক। অন্যজন গায়ক মার্ক অ্যান্টনি। শুধু মন থেকে সাড়া না পাওয়ায় তাদের মতো ‘হাই-প্রোফাইল’ ব্যক্তির সঙ্গে প্রেমে থাকা সত্ত্বেও বিয়ে করেননি বলে দাবি জেনিফারের।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















