জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার এই গ্রেপ্তারের ঘটনায় রোববার (২৪ মে) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিভায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়েছেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমাম তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে তার গ্রেপ্তারের খবরে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীও ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।

রিপোর্টারের নাম 
























