মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে করোনায় বৃদ্ধার মৃত্যু

রাজশাহীতে করোনার সংক্রমণে এক বৃদ্ধা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার মধ্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৩ জন। বর্তমানে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর একজন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী। ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ বুধবার এই ল্যাবে ২২১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে রাজশাহীর একজন ও বগুড়ার ৩ জন রয়েছেন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে দশমিক ৬৭ শতাংশ ও বগুড়ায় ৭ দশমিক ৬৯ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মেডিকেলে করোনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১