রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে দলবেঁধে ‘ধর্ষণ’ : গ্রেপ্তার ৫

কক্সবাজারে স্বামী-সন্তান জিম্মি করে পর্যটককে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় দুই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। আজ রোববার (২৬ ডিসেম্বর) কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিকুল ইসলাম আশিক এখনও ধরাছোঁয়ার বাইরে।

গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ না করে পুলিশের ওই সূত্র আরও জানায়, এ বিষয়ে রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলে স্বামী সন্তানকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ করেন ওই গৃহবধূ। ইতিমধ্যে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কক্সবাজারে দলবেঁধে ‘ধর্ষণ’ : গ্রেপ্তার ৫

প্রকাশিত সময় : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১