শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মার্কেটসমূহের চলমান কাজ অতি দ্রুততম সময়ে শেষ করতে হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত নগরায়নের ফলে নগরীতে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রয়েছে। হোল্ডিং এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন হোল্ডিং এর ট্যাক্স নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।

সভায় গত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ করা হয়। গত জুলাই-২০২১ হতে নভেম্বর-২০২১ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় এর উপর আলোচনা করা হয়। সভায় হোল্ডিং কর, দোকান ভাড়া, ট্রেডলাইসেন্স, চার্জার রিক্সা এবং অটো রিক্সার লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মওকুফের বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১০% ম্যাচিং ফান্ড প্রসঙ্গে আলোচনা করা হয়। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় অবস্থিত নতুন রেষ্ট হাউস বরাদ্দে বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য ও রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ্ উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, ভেটেরিনারী সার্জন ফরহাদ উদ্দিনসহ সকল শাখার শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ১১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১