বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আর স্থবির হয়ে পড়েছে জন-জীবন। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এ জনপদের মানুষ।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ে সহজেই উত্তর-পশ্চিম দিক থেকে হিমবায়ু প্রবেশ করে তাপমাত্রা ক্রমশই কমছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন ছিল। তবে সারাদিন সূর্যের আলো থাকায় দিনের বেলা কিছুটা তাপমাত্রা বেড়েছিল। গতকাল সন্ধ্যায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে কুয়াশা না থাকায় সকালে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। আবহাওয়ার পরিবর্তনের কারনে শিশু ও বয়স্করা বিভিন্ন শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা ভিড় জমাচ্ছেন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ দৈনিক অধিকারকে বলেন, আজকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে গতকাল শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তবে তেঁতুলিয়ায় দিনের তাপমাত্রা আর ও হ্রাস পেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

প্রকাশিত সময় : ১১:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২