রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় নতুন ২০০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালেক উদ্দিন নামে ৬০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সালেক উদ্দিন বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

একই সময়ে জেলায় ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৬৯ শতাংশে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেছেন ৭৯৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ২০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এর মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩৫, মোহাম্মদ আলী হাসপাতালে ২৯ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় নতুন ২০০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রকাশিত সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২