রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

যানজট নিরসন ও সড়ক প্রসস্তকরণে শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার পোষ্ট অফিস রোডে ১৬টি স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন ধরে এ সড়কের জায়গা দখল করে কতিপয় ব্যবসায়ী ১৬টি দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসা করে আসছিল। সড়কের জায়গা ছেড়ে দিতে শ্রীমঙ্গল পৌরসভা থেকে দখলদারদের  এর আগে কয়েক দফা নোটিশ দিলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় মঙ্গলবার সকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সচিব মাহবুব আলম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেন। এসময় তারা ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে রাজি হন।দুপুরে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেন।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, পৌরসভার ব্যস্ততম পোষ্ট অফিস সড়কে পাইকারী পণ্য কেনাবেচা হয়। এ কারণে সড়কজুড়ে দিনভর যানজট লেগে থাকে। এই স্থাপনাগুলোর কারণে সড়কটি আরো সংকীর্ণ হয়ে পড়ে। এতে যানজট তীব্র আকার ধারণ করায় স্থাপনাগুলো উচ্ছেদ জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, শহরের যানজট নিরসনে সকল সড়কের দুপাশের হকার উচ্ছেদ অভিযান চালানো হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

প্রকাশিত সময় : ০২:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২