সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপনে অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিককে গলা কেটে হত্যা, গ্রেফতার প্রেমিকা

নরসিংদীর পলাশে গোপনে অন্য মেয়েকে বিয়ে করায় চেতনা নাশক ইনজেকশন দিয়ে অচেতন করে মীর মাইনুল হক (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ইসরাত জাহান মিম নামে এক এইচএসসি পরিক্ষার্থীর বিরুদ্ধে। নিহত মীর মাইনুল হক ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে। সে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এরই মধ্যে অভিযুক্ত ইসরাত জাহান মিমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রয়ারি) বিকেলে ঘোড়াশাল বাজারে টুথ অফিস নামে একটি ডেন্টাল চেম্বার থেকে মাইনুলে গলা কাটা মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। পুলিশ জানায়, নিহত মাইনুল হকের সাথে ঘোড়াশাল খিলপাড়া গ্রামের বাদল মিয়ার মেয়ে মিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ ফেব্রুয়ারি মাইনুল হক গোপনে অন্য মেয়েকে বিয়ে করায় তা মেনে নিতে পরেনি সে।

এরই জের ধরে গত বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে দেখা করার কথা বলে মোবাইল ফোনে মাইনুলকে বাড়ি থেকে ঢেকে আনে মিম। পরে ডেন্টাল অফিসে গিয়ে আগে থেকে কিনে রাখা চেতনা নাশক ইঞ্জেকশন মাইনুলের শরীরের পুশ করে। এতে মাইনুল অচেতন হয়ে পড়লে ডেন্টাল ক্লিনিকে ছুড়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে মিম। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

গোপনে অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিককে গলা কেটে হত্যা, গ্রেফতার প্রেমিকা

প্রকাশিত সময় : ১০:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২