শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারত যেতে ৭২ ঘণ্টার সনদ লাগবে না

মহামারি করোনা টিকার বুস্টার ডোজ নেয়া থাকলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যেতে ৭২ ঘণ্টার করোনা পরীক্ষার সার্টিফিকেট লাগবে না। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যেসকল যাত্রী করোনার দুই ডোজ টিকা গ্রহণ করে বুস্টার ডোজ গ্রহণ করেছেন তাদের ভারত যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের কোনো সনদ লাগবে না। কিন্তু ভ্রমণ শেষে দেশে ফেরার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা পরীক্ষার সার্টিফিকেট লাগবে।

ভারতফেরত এক যাত্রী বলেন, বুস্টার ডোজ দেওয়া থাকলে বাংলাদেশ থেকে ভারতে যেতে রোনা টেস্টের সনদ লাগছে না। কিন্তু ফেরার সময় ভারতের ইমিগ্রেশনে আগের মতো ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ দেখাতে হচ্ছে। যদি উভয় দেশে একই নিয়ম চালু হতো তাহলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পেতেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারত যেতে ৭২ ঘণ্টার সনদ লাগবে না

প্রকাশিত সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২