শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র শবে মেরাজ আজ

আজ সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ন একটি দিন এটি। মুসলিম ধর্মালম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী।

ইসলাম ধর্মমতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৫১ বছর বয়সে মিরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম (সা.)-এর মিরাজের রাতের এই ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবেমেরাজ পালন করেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবেমেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে কাল বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র শবে মেরাজ আজ

প্রকাশিত সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২