সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় অতিথিরা

আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় অতিথিরা

পদ্মাপাড়ের শহর রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২। সাংস্কৃতিক এই মিলনমেলায় অংশ নিতে ভারত থেকে এসেছেন মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথিরা। রাজশাহীতে তাদের নাগরিক সংবর্ধনা প্রদান, বর্ণিল আর বর্ণাঢ্যভাবে বরণ সহ সকলের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন ভারতীয় অতিথিরা।

রোববার নাটোর উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সেই কথা জানান ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের ভাষা, সংস্কৃতিক সহ নানা ক্ষেত্রে অনেক মিল রয়েছে। রাজশাহীতে আর পর থেকে যে আতিথেয়তা ও আপ্যায়ন পেয়েছি, তা ভাষাই প্রকাশ করার নয়। সবকিছু মিলে আমি অত্যন্ত মুগ্ধ। রাজশাহী অনেক পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর শহর।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি উভয় দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার পুঠিয়া রাজবাড়ি এবং বিকেলে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন পরিদর্শন করেন ভারতের অতিথিবৃন্দ।

পরিদর্শনকালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে ভারতের মন্ত্রী সহ ৩৬ সদস্যের একটি দল রাজশাহীতে আসেন। আগামী ২৮ ফেব্রুয়ারি মিলনমেলা শেষে তারা ভারতে ফিরে যাবেন। এদিকে মেলা চলাকালে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে ৩৫ স্টলের অংশগ্রহণে পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে হাজার হাজার দর্শক রাজশাহী কলেজ মাঠে জড়ো হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় অতিথিরা

প্রকাশিত সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২