মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা ও মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৭ জনকে আসামী করে ধামইরহাট থানায় একটি মামলাও দায়ের করেছে ভুক্তভোগী নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার। থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চককালু গ্রামের মহিউদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার তার মৃত স্ত্রী মনজুয়ারাকে শাশুড়ি রাবেয়া বিবি কর্তৃক জোতওসমান মৌজার আর এস ১৫৫ নম্বর খতিয়ানভুক্ত ০১ একর সম্পত্তি ১৯৮৭ সালের ১ সেপ্টেম্বর ৩৭৪০ নম্বর দলিল মূলে রেজিষ্ট্রি করে দিলে অদ্যাবধি তা শান্তিপূর্ণ ভোগ দখল করেন।

বিবাদী মোফাজ্জল হোসেন ও তার ছেলে মশিউর গং ১ মার্চ সকালে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার কর্তৃক জমিতে ধানরোপন করাকালে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও তার দুই ছেলেসহ পুত্রবধুদের মারপিট করে আধা ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন ও মশিউর গং। স্থানীয়দের সহযোগিতায় আহতরা ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাদী হয়ে ধামইরহাট থানায় ২ মার্চ রাতে মামলা দায়ের করেন।

তবে অভিযুক্ত মশিউর রহমান বলেন, ‘আমরাই ওই জমিতে ধান লাগিয়ে ছিলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও তার পরিবার সেগুলো নষ্টকরে সেখানে পুনরায় ধান রোপন করাকালে আমরা বাধা দিয়েছি মাত্র।’ ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পাওয়া মাত্রই নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধামইরহাটে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

প্রকাশিত সময় : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২