সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার : লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলন করে আওয়ামী লীগকে সুসংগঠিত করা হচ্ছে।’ রবিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিটন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন। বাংলাদেশে স্বাধীনের পর দেশের কল্যাণে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধু শহীদ হওয়ার কারণে কাজ সমাপ্ত করতে পারেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।’ তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আবারো সক্রিয় হচ্ছে বিএনপি-জামায়াত। তারা ২০১৪ সালের মতো আবারো আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, মানুষকে পুড়িয়ে হত্যা করার অপচেষ্টা করতে চাইলে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।’

রাসিক মেয়র বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক রামপাল থার্মাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর সহ দেশে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে ঘুরছে। এখন বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট পাঠানোর ব্যবস্থা হচ্ছে। দেশে খাদ্য শস্যের বাম্পার ফলন হচ্ছে, অনেক খাদ্য শস্য মজুদ রয়েছে। আমরা ১১ লক্ষ রহিঙ্গাকে খাওয়াতে পারছি। বছরের প্রথমে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল দল যেভাবে একের পর এক জয় লাভ করেছে, তা আমাদের অত্যন্ত গর্বের। দেশে যে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে, এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষকে বুঝাতে হবে, তাদের জাগ্রত করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বিএমডিএ এর চেয়ারম্যান বেগম আখতার জাহান এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন।

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন- রাজশাহী জেলা আওয়ালী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মফিজ উদ্দিন কবিরাজের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। অন্যদের মধ্যে সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা বক্তব্য রাখেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পুনরায় এ্যাড. মো. আব্দুস সালামকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজ উদ্দিন কবিরাজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার : লিটন

প্রকাশিত সময় : ১০:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২