সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থলোভে নিজ শিশুকন্যাকে ধর্ষণের সুযোগ করে দিতো মা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় টাকার লোভে নিজের ১০ বছরের শিশুকন্যাকে তুলে দিয়েছে বখাটের হাতে। আর প্রতিদিনই মায়ের সহযোগিতায় ওই শিশুকন্যাকে বারবার ধর্ষণ করেছে। অবশেষে মেয়েটিকে ধর্ষণের সময় এলাকাবাসী ধর্ষক ও মাকে আটক করে পুলিশে দেয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদের আমজাদ আলী সারাং বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির ভাবি লাইলী বেগম (২২) বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত দুইজনকে আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ এলাকার আমজাদ আলী সেরাং বাড়ির ফাতেমা বেগম এর ভাড়া বাসার অস্থায়ী বাসিন্দা এক নারীর (৫০) সঙ্গে কিছুদিন আগে পরিচয় হয় বাঁশবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মৃত ইলিয়াছের ছেলে ডেকোরেশন কর্মী মো. ইব্রাহিমের (৩২)। পরিচয়সূত্রে ওই নারীকে খালা ডেকে ইব্রাহিম প্রায়ই তাঁর বাড়িতে রাতযাপন করত এবং মাসুদাকে টাকা পয়সা দিত। এতে ওই নারী যুবকের প্রতি দুর্বল হয়ে পড়ার সুযোগে সে রাতযাপনকালে তাঁর ১০ বছর বয়সী শিশুকন্যাকে বারবার ধর্ষণ করতে থাকে। এতে মেয়েটি প্রচণ্ড ব্যথা ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে মাকে ধর্ষণের কথা জানালেও মা তাকে চুপ থাকতে ভয়-ভীতি দেখাত।
একপর্যায়ে ব্যথা সহ্য করতে না পেয়ে সম্প্রতি মেয়েটি ইব্রাহিম কর্তৃক নিজ ঘরেই বারবার ধর্ষিত হবার কথা তার ভাবি (২২) সহ প্রতিবেশীদের জানালে তাঁরা ইব্রাহিমকে ধরতে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে শনিবার রাতেও ইব্রাহিম ওই বাড়িতে আসলে প্রতিবেশীরা মেয়েটির মা ও ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে থানায় নেয়।
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার কথা স্বীকার করেছে গ্রেপ্তার ইব্রাহীম ও ওই শিশুর মা। তাদের আদালতে পাঠানো হয়েছে।প্রতিদিনের সংবাদ
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

অর্থলোভে নিজ শিশুকন্যাকে ধর্ষণের সুযোগ করে দিতো মা

প্রকাশিত সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২