সারা দেশের মত নানা আয়োজনে রাজশাহীর দূর্গাপুরেও ঐতিহাসিক ৭মার্চ, জাতীয় দিবস-২০২২ উদযাপন করেছে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল নয়টার দিকে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ আবিদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যগণ,শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
এসময় বক্তারা ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের তাৎপর্য এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের উপরে আলোচনা করেন। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মোঃদেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম এবং জাতির জনকের স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্রতামুক্ত সোনার বাংলা গড়তে অসামান্য অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কারিগরী শিক্ষায় শিক্ষিত, বেকারত্বমুক্ত আলোকিত মানুষ গড়তে সারাদেশে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (এমটিএসসি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তাই কারিগরি শিক্ষার মানউন্নয়ন ও মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে দ্রুততার সাথে জাতীয়করনের আওতায় নিয়ে আসার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান তিনি

নিজস্ব প্রতিবেদক: 

























