সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে ফুটপাত দখল নিয়ে যুবক খুন

রাজশাহী নগরীর ষষ্ঠিতলা নিউ মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে (ফুটপাত দখলকে কেন্দ্র করে) মো. রিয়াজুল ইসলাম (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মো. মধু মিয়ার ছেলে বলে জানা গেছে। যুবক নিহতের ঘটনায় নগরীর নিউ মার্কেট এলাকায় থমথমে পরিস্তিতি বিরাজ করছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে রিংকু নামের একজন ছুরিকাহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউ মার্কেটের সামনে ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় গ্রুপকে সরিয়ে দেয়। এরপর রাত পৌনে ৯টার দিকে ষষ্ঠিতলা এলাকায় দুইপক্ষের মধ্যে আবারো সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় রিয়াজুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বতর্মানে দেশিয় লাঠিসোটা ও অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নিহত রিয়াজুলের ভাই রিংকু জানান, তাঁতী লীগের নেতা রানা-রনি গ্রুপের সদস্যরা রিয়াজুলকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় রিংকু নিজেও আহত হয়েছে বলে জানান।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘খুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে। তবে এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী নগরীতে ফুটপাত দখল নিয়ে যুবক খুন

প্রকাশিত সময় : ১১:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২