শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

পরকীয়া প্রেমিকার সঙ্গে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে জাকারিয়া (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে  বরগুনার পাথরঘাটা কেএম সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে। তবে আত্মহত্যার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. সহিদুল ইসলাম জানান, পাথরঘাটা কেএম সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেতরে বসে বিষাক্ত ট্যাবলেট খায় জাকারিয়া। কিছুক্ষণ পর জাকারিয়া তার সহকর্মী জুবায়ের ও ইউসুফকে বিষ খাওয়ার কথা জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার পরিবারের লোকজনকে খবর দেন। কিছুক্ষণ চিকিৎসার পর জাকারিয়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, জাকারিয়ার শ্বশুরবাড়ির পক্ষের বক্তব্যের মতে, জাকারিয়ার অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল।  ওই মেয়ের সঙ্গে কিছু দিন ধরে মনোমালিন্য হওয়ায় তিনি বিষাক্ত ট্যাবলেট খান। জাকারিয়ার পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নিয়ে বিষ খেয়েছে জাকারিয়া।

পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ মুহূর্তে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরকীয়া প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত সময় : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২