মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে প্রতিবারের ন্যায় আজ পবিত্র মাহে রমজানের ৪র্থ রোজায় আজ সময় ৬ ঘটিকায় ২১ নং ওয়ার্ড শিরোইল কাঁচাবাজার মহল্লায় রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার। উল্লেখ্য, পথচারী ও রোজাদারদের মাঝে চার শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক বাবলু, সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এমামুল হোসেন সরদার, হাবিবুর রহমান শুকুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজগর আহম্মেদ পলাশ, সাংগঠনিক শরীফ উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তক আহমেদ, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সহ-নাট্য বিষয়ক সম্পাদক শুকুর আলী, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, মুরসালিন হক রাবু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, নয়ন কুমার ধর, রিয়াসাদ কামাল তূর্য, মেহেদি হাসান ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ রেহান জাফর বিশাল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল ভট্টাচার্য প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: 

























