রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান আলী(৭০) নামের এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বর্ত্ত্বরা। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ী গ্রামে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নন আলী ওই এলাকার মৃত- আব্দুল করিম বক্সের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিজ বাড়ীর অদুরে নিহত আব্দুল মান্নান আলীর একটি কলা বাগান ও বেগুনের জমি রয়েছে। কলা ও বেগুনে পোকা দমনের জন্য মাঝে মধ্যে কিটনাশক প্রয়োগ করতে যায় মান্নান আলী। তারই ধারাবাহিকতায় শুক্রবার ইফতারের পুর্বে নিজ বাড়ী থেকে ইফতার নিয়ে ওই বাগানে কিটনাশক প্রয়োগ করতে যায় মান্নান আলী। পরে রাত ৮ টা পেরিয়ে গেলেও মান্নান আলী বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুজতে বের হয়। পরে রাত ৮ টার দিকে তার নিজ জমির বেগুন ক্ষেতে একটি গর্তের মধ্য তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে দেখা যায় মান্নান আলীর গলায় আঘাতের চিহৃ। প্রাথমিক ভাবে পরিবারসহ স্থানীয়দের ধারনা কলা অথবা বেগুন চুরি করতে দেখে ফেলায় চোরেরা তাকে হত্যা করেছে। বেশ কিছু দিন ধরে নিহত আব্দুল মান্নান আলীর কলা ও বেগুনের জমি থেকে কলা ও বেগুন চুরির ঘটনা ঘটছিল। এতেই ধারনা করা হচ্ছে তাকে চুরির ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ওই এলাকার ইউপি সদস্য সাবদুল ইসলাম।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চারঘাটে আব্দুল মান্নান নামের এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বর্ত্ত্বরা
-
চারঘাট প্রতিনিধি: - প্রকাশিত সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- ১২৮
Tag :
সর্বাধিক পঠিত



























