রহমতুন্নেসা হলের ডাইনিং রুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে হলের সভাপতি রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সাথে হলের ছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলেন।
রহমতুন্নেসা হলের সভাপতি মোসা ঃ তামান্না আকতার ( তন্নি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।আরও উপস্থিত ছিল রহমতুন্নেসা হলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা আসরাফী।
এছাড়াও রাবি শাখা ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীসহ শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক: 

























