সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর আলোর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীর আলো পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময়ে রাজশাহীর আলোর নিজ কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে শাহমখদুম শাহ্ (র) এর দরগার হাফেজ মোহাম্মদ রিফাত মাহে রমজানের তাৎপর্য, ফজিলত বর্ণনা সহ দেশের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করেন। দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক মো: আজিবার রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহীর আলোর সম্মানিত উপদেষ্টা মো: মামনুর রশীদ, সাব- এডিটর মো: মশিউর রহমান মনি।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আল-আমিন হোসেন, জনসেবা ইউনানী মেডিকেল এ্যান্ড ফার্মেসীর হাকীম.রাসেল মিয়া এবং সাংবাদিকদের মধ্যে আজিমা পারভীন টুকটুকি, কম্পিউটার অপারেটর মোঃ সুমন, আমির হোসেন সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট আরো অনেকে।

রাজশাহীর আলো প্রতিবছরই ইফতার মাহফিল ছাড়াও আনুষ্ঠানিক ভাবে বর্ষপূর্তি উদযাপন ও বার্ষিক বনভোজন করে থাকে, যেখানে রাজশাহী মহানগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। তারই ধারাবাহিকতা স্বরূপ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর আলোর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২