সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আম পাড়া নিয়ে চাচাতো ভাইদের হাতে সৌদিপ্রবাসী খুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সৌদিপ্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মো. ইউসুফ (৩২) ওই গ্রামের শরীয়ত উল্যার ছেলে।

পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে ইউসুফদের বিরোধ চলে আসছে। এ নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া লাগে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়া নিয়ে চাচা নুরনবী, চাচাতো ভাই সোহেল ও রুবেলের সঙ্গে কথা কাটাকাটি হয় ইউসুফের। এক পর্যায়ে ইউসুফকে মারধর এবং ছুরিকাঘাত করেন সোহেল ও রুবেল। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার উল্যাহ বলেন, কয়েক দিন আগে ইউসুফদের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে তার চাচা আমার কাছে অভিযোগ করেন। তখন আমি দুপক্ষকেই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়তে নিষেধ করি। তাদের বলা হয়েছিল ঈদের পর সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ইউসুফ ওই গাছ থেকে আম পাড়তে গেলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাদের আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আম পাড়া নিয়ে চাচাতো ভাইদের হাতে সৌদিপ্রবাসী খুন

প্রকাশিত সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২