মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে গাছ থেকে আম নামানো শুরু ১৩ মে

রাজশাহীতে চলতি মৌসুমে গাছ থেকে আম নামানোর সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন।নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার(১৩ মে) থেকে গাছ থেকে আম নামানো যাবে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মোঃ শরিফুল হক ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে ‘ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়েছে, ১৩ মে থেকে শুরু হয়ে মৌসুম চলবে ২০ আগষ্ট পর্যন্ত। গুটি আম ১৩ মে, গোপাল ভোগ ২০ মে, লক্ষণভোগ ও রানীপছন্দ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, আশ্বিনা ও বারি-৪ আম ১০ জুলাই, গোলমতী ১৫ জুলাই, ইলমতি জাতের আম ২০ আগস্ট গাছ থেকে পাড়া যাবে ।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, রাজশাহীর আমে কখনো ফরমালিন মিশিয়ে কৃত্রিমভাবে আম পাকানোও হয় না। ক্রেতাদের ভীতি দূর করতেই আম পাড়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া হয়। এই সিদ্ধান্ত নেওয়ার সময় সবার আগে চাষিদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা তা বিবেচনা করে দেখা হয়েছে।

সভায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল গবেষণা কেন্দ্র, রাজশাহী জানান যে, রাজশাহীর আমের সুনাম দেশব্যাপী আম বাজারজাত করতে পারি এ জন্য আমচাষীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

জেলা প্রশাসন জানিয়েছে,নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ যাতে অপোক্ত আম বাজারজাত করতে না পারে সে বিষয়ে পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী খেয়াল রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে গাছ থেকে আম নামানো শুরু ১৩ মে

প্রকাশিত সময় : ১১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২