রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরতি থেকে ফিরেই দুই বলে দুজনকে ফেরালেন সাকিব

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুটি উইকেট হারালেও রান বাড়িয়ে নিচ্ছিল শ্রীলঙ্কা। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই পরপর দুই লঙ্কান ব্যাটারকে শিকারে পরিণত করেছেন সাকিব আল হাসান। এতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে লঙ্কানরা।

মধ্যাহ্নভোজ বিরতি থেকে ফিরেই দ্বিতীয় বলে রমেশ মেন্ডিসকে বিদায় করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের কুইকার বুঝতেই পারেননি রমেশ। ফিরে যান এক রান করে।

তার পরের বলেই লাসিথ এম্বুলদেনিয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এম্বুলদেনিয়া।

এর আগে প্রথম সেশনে ম্যাথুস-চান্দিমালের ১৩৬ রানের অসাধারণ জুটিটি ভাঙেন নাঈম ইসলাম। প্রথম দিনের মতো এ দিনও বাংলাদেশকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দেন তিনি। নাঈমের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটের শিকার হন চান্দিমাল।

এরপর রিভিউ নিয়েছিলেন তিনি। যেখানে দেখা যায়, নাঈমের বল চান্দিমালের ব্যাটে লাগেনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১৪৮ বলে খেলা ৬৬ রানের এই ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

চান্দিমালকে ফেরানোর পর চটজলদি নিরোশান ডিকওয়েলাকেও ফেরান নাঈম। সেই ওভারের পঞ্চম বলে ডিকওয়েলাকে সরাসরি বোল্ড করে ফেরান তিনি। এই উইকেটরক্ষকের ব্যাটে আসে ৩ রান।

ইনিংসের ১১৪ তম ওভারে পাঁচ বলের ব্যবধানে চান্দিমাল ও ডিকওয়েলাকে ফিরিয়ে শ্রীলঙ্কার আগ্রাসী মনোভাবে লাগাম দেন নাঈম ইসলাম। মধ্যাহ্নভোজে যাবার আগে লঙ্কান দলের সংগ্রহ ছয় উইকেটে ৩২৭ রান।

রিপোর্টটি লেখা পর্যন্ত ৮ উইকেটে ৩৩৫ রান তুলেছে লঙ্কানরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিরতি থেকে ফিরেই দুই বলে দুজনকে ফেরালেন সাকিব

প্রকাশিত সময় : ০৪:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২