সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘার ইউএনও পাপিয়া সুলতানা পেলেন শুদ্ধাচার পুরস্কার

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা ’শুদ্ধাচার পুরস্কার’ পেলেন। রোববার (২২ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর নিজ কার্যালয়ে এই পুরুস্কার দেন।

সরকার প্রবর্তিত সরকারি কর্মকর্তা-কর্মচারীর পেশাগত দক্ষতা, সততার উপর ভিত্তি করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বনে ২০২১-২০২২ অর্থবছরে ৯টি উপজেলার মধ্যে বাঘা উপজেলা নির্বাহী অফিসার গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরুস্কার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জণ করেন। সেই শ্রেষ্ঠত্বর পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবদুল জলিল।

এ সময় উপস্তিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, জেলা প্রশাসক স্যার আমার উপর আস্থা ও তাঁর দেওয়া পরামর্শে সরকারের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরে আজ আমি ’শুদ্ধাচার পুরস্কার’ পেলাম। তাই এই পুরুস্কার পেয়ে স্যারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। তবে এ পুরষ্কার আমার একার নয়, দিন রাত যে সহকর্মীরা আমাকে কাজে সহায়তা করেছেন তাদের সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘার ইউএনও পাপিয়া সুলতানা পেলেন শুদ্ধাচার পুরস্কার

প্রকাশিত সময় : ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২