রাজশাহীতে একটি কারখানায় নকল বিআরবি ও বিজলী বৈদ্যুতিক ক্যাবল তৈরি হচ্ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ‘এবি ক্যাবলস ইন্ড্রাস্ট্রিজ’ নামের এই কারখানায় অভিযান চালান।
হাসান-আল-মারুফ জানান, এবি ক্যাবলসের বৈদ্যুতিক তার উৎপাদনের লাইসেন্স আছে। কিন্তু তারা নিজেদের নামে ক্যাবল তৈরি না করে বিআরবি ও বিজলী ক্যাবলসহ নামি কোম্পানির নকল তার তৈরি করছিল।
অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কারখানাটি থেকে তিন হাজার গজ মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও দুটি পিতলের চাকতি জব্দ করা হয়েছে। এ ছাড়া নকল তার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৫ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয় বলেও অধিদপ্তরের এই কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক: 

























