সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের দুর্দান্ত জয়

উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডকে ৬-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। অপর ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে নেদারল্যান্ডস।

কিং বাউদুইনে ম্যাচের শুরুতে লেভানদভোস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ৪২তম মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যালেক্স উইটসেল। 

৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি-ব্রুইনা। ৭৩ ও ৮০তম মিনিটে ব্রাইটন স্ট্রাইকার লিয়েন্দ্র ট্রাসার্ডের জোড়া গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।  শেষ দিকে লিয়েন্ডার ডেনডরকার ও থরগান হ্যাজার্ডের গোলে ঘরের মাঠে বড় পায় রবার্তো মার্তিনেজের শিষ্যরা। 

এদিকে, ওয়াইট ওয়েগস্টের শেষ মুহূর্তের গোলে ওয়েলসকে হারিয়ে গ্রুপ এ-৪ নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো নেদারল্যান্ডস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পোল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের দুর্দান্ত জয়

প্রকাশিত সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২