মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে গুজব প্রতিরোধের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। জেলা প্রশাসক বলেন, গুজব রোধে আমাদের সকলকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তাই সকল শ্রেনী পেশার মানুষকে গুজবের বিষয়ে সর্তক থাকতে হবে। সকল ধরনের ধর্মীয়, সমাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠানসুমহে গুজব বন্ধে এগিয়ে আসতে হবে।আমাদের জেলা প্রশাসন গুজব প্রতিরোধে সব সময় সচেষ্ট ও সজাগ রয়েছে।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার)। অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বিষয়ে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন। এছাড়াও আলোচনা সভায় স্থানীয়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে গুজব প্রতিরোধের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

প্রকাশিত সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২