রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন নেইমার

ছুটি কাটিয়ে মিয়ামি থেকে বোন রাফায়েলাকে নিয়ে ব্রাজিলে ফিরছিলেন নেইমার। হঠাৎ বাজে আবহাওয়ার সমুখ্খনীন হয় বার্বাডোজ থেকে উড়াল দেওয়া ব্যক্তিগত বিমানটি। সে সময় পাইলট জরুরি অবতরণ করলে প্রাণে বেঁচে যান পিএসজি তারকা।

দুজনেই অক্ষত অবস্থায় উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। যদিও ব্রাজিলের একটি সূত্রের দাবি, বিমানে তারকা ফরোয়ার্ড ছিলেন না। অনেক গণমাধ্যম জানিয়েছে, তার বোনও ছিলেন না বিমানে।

গত সপ্তাহে মিয়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি ও বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছিল নেইমারকে। ছুটি কাটিয়ে দেশে ফেরার পথে কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তাদের বিমান। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

বিমান ছাড়ার আগে বোন রাফায়েলাকে নিয়ে একটি ছবি তুলেছিলেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্টও করেন তিনি। পিএসজি তারকার ব্যক্তিগত এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে একটানা ২,৯০০ নটিক্যাল মাইল উড়তে পারে। লিগ্যাসি ৪৫০ মডেলের আট আসনের ছোট বিমানটির মূল্য ১০.৮ মিলিয়ন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন নেইমার

প্রকাশিত সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২