মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালের কামড়ে ২৭ কৃষক আহত

রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় শিয়ালের কামড়ে গুরুতর আহত ওই চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে যারা কামড়ে বা আঁচড়ে আহত হয়েছেন তাদেরও ভ্যাকসিন নিতে হবে।’

রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়ালের আক্রমণে ২৭ জন কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৮ জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর চারজনকে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে বরজে পান ভাঙতে গেলে ৮ থেকে ১০টি শিয়ালের একটি দল কৃষকদের ওপর হামলা করে। আগে থেকেই শিয়ালগুলো পানের বরজে লুকিয়ে ছিল।

শিয়ালের দল প্রথমে একজনের ওপর হামলা করে। পরে তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে গেলে শিয়ালের কামড় ও আঁচড় খেয়ে ২৭ জন কৃষক আহত হন। এর মধ্যে কামড় ও আঁচড়ে আহত হন ১৮ জন। পরে গ্রামবাসী ধাওয়া করে একটি শিয়ালকে পিটিয়ে মারলেও অন্যগুলো পালিয়ে যায়।

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানি জানান, শিয়ালের কামড় ও আঁচড়ে আহত ১৮ জনের মধ্যে লোকমান আলী, আব্দুর রহমান, নজরুল ইসলাম ও আফসার মৌলভি নামের চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। একই সঙ্গে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে বলা হয়েছে।

তারা হলেন, এলাকার হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নাঈম হোসেন, মকবুল হোসেন, আইনাল হক, আব্দুস সালাম, কাশেম আলী, রফিকুল ইসলাম, আব্দুল গফুর, রুহুল আমিন, মুনসার রহমান, আজিজুল ইসলাম ও তার চার বছর বয়সের মেয়ে আফসানা।

রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় শিয়ালের কামড়ে গুরুতর আহত ওই চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘অন্যদের মধ্যে যারা কামড়ে বা আঁচড়ে আহত হয়েছেন তাদেরকেও ভ্যাকসিন নিতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিয়ালের কামড়ে ২৭ কৃষক আহত

প্রকাশিত সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২