সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ আর্জেন্টিনার হাতে শিরোপা দেখছেন তেভেজ

বদলে যাওয়ার সুর বইছে আর্জেন্টিনা দলে। আসছে কাতার বিশ্বকাপে তাই হট ফেভারিট হিসেবেই আলবিসেলেস্তাদের দেখা হচ্ছে। এরইমধ্যে দেশটির সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ মনে করেন, আর্জেন্টিনার হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অবশ্য তেভেজ এমনিতেই দেখেননি। তার কাছে লিওনেল মেসির নেতৃত্বে এই দলটাকে অনেক বেশি ঐক্যবদ্ধ মনে হয়েছে।

টানা ৩২ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনাকে নিয়ে এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘লিওনেল মেসি ও তার দলকে কাতারে শিরোপা জেতা দেখাটা আমাকে খুবই তৃপ্তি দেবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা আরও বলেন, ‘আমি এই দলটাকে খুবই ঐক্যবদ্ধ দেখছি। তারা একসঙ্গে ছুটিতে যাচ্ছে, এটা মোটেও স্বাভাবিক কিছু না। আমাদের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে।’

নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে রয়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে দুইবারের বিশ্বকাপজয়ীরা পেয়েছে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্যবদ্ধ আর্জেন্টিনার হাতে শিরোপা দেখছেন তেভেজ

প্রকাশিত সময় : ০৫:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২