শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৪ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৩৪ জনে।

এসময়ের মধ্যে ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনে।

রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে দুই জন পুরুষ, দুই জন নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৪ মৃত্যু

প্রকাশিত সময় : ০৮:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২