মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ ঘর থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ১২ টার দিকে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের সাইফুল সরদারের বাসা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯)।

নওগাঁর আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী প্রতিদিনের মতো গতকাল রাতে পরিবারের সস্যদের সঙ্গে রাতের খাবার শেষে নিজেদের ঘরে ঘুমাতে যান।

আজ বুধবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘরে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা আত্রাই থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। ময়নাতনদন্তের রিপোর্ট আসলে মৃত্যূর আসল ঘটনা জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৬:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২