সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিজের বায়োপিকের মোশন পোস্টার প্রকাশ করলেন শোয়েব আখতার

ভারতজুড়ে ক্রিকেটারদের বায়োপিকের হিড়িক পড়েছে। এবার এই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে নিজের বায়োপিকের মোশন পোস্টার প্রকাশ করলেন।

বায়োপিকের নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেনেস্ট দ্য ওডস’। সাবেক গতি তারকা ক্যারিয়ারে ৪৬ টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯টি উইকেট পেয়েছেন।

উইকেট দিয়ে অবশ্য এই তারকাকে বিচার করা যাবে না। কেননা তার গতিতে তখনকার ব্যাটারদের বুকে কাঁপন ধরে যেত। তার ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটারের বলটি এখনও বিশ্বের সবচেয়ে গতির বল।

শোয়েব আখতারের বায়োপিকটি নির্মাণ করছেন মোহাম্মদ ফারাজ কায়সার। ২০২৩ সালের ১৬ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

টুইটার পোস্টে শোয়েব লিখেন, দারুণ এই যাত্রার শুরু হলো। আমরা গল্প উন্মোচনের ঘোষণা করলাম। আমার জীবন, আমার গল্প, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেনেস্ট দ্য ওডস’। আপনি এমন একটি যাত্রায় আছেন যা আপনি আগে কখনও দেখেননি। পাকিস্তানি ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। আপনাদের বিতর্কিত শোয়েব আখতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজের বায়োপিকের মোশন পোস্টার প্রকাশ করলেন শোয়েব আখতার

প্রকাশিত সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২