সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রণবীরের পর এবার নগ্ন হলেন বাংলাদেশি অভিনেতা

সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র জন্য নগ্ন হয়ে ফটোশুট করেন বলিউড অভিনেতা রণবীর সিং। যা নিয়ে নেটদুনিয়ায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এ নিয়ে কথা বলেছেন অনেক তারকাশিল্পীরা। সেই ছবিগুলো প্রকাশ্যে আসার পর এবার পোশাকবিহীন ফটোশুটে দেখা গেল বাংলাদেশের একজন অভিনেতাকে।

তার নাম শ্রাবণ শাহ। রণবীরের শরীরে কাপড় না থাকলেও বাংলাদেশের এই অভিনেতা কৌশলে লজ্জাস্থান আড়াল করেছেন রশি জড়িয়ে। বলিউড অভিনেতার ছবিগুলো প্রকাশ্যে আসার পর শ্রাবণ শাহ উৎসাহিত হয়ে তার ছবিগুলো প্রকাশ করেন।

শ্রাবণ শাহ বলেন, ‘এক বছর আগেই আমি এসব ফটোশুট করেছি কিন্তু প্রকাশ করতে পারিনি। কারণ এ ধরনের ছবি আমাদের এখানে ভালোভাবে নেওয়া হয় না। বিভিন্ন দেশে নিরীক্ষাধর্মী ফটোশুট হলেও আমাদের এখানে এটা বিরল।’শ্রাবণ শাহ বর্তমানে ‘জয় বাংলা’ সিনেমার শুটিং করছেন। এর আগে ‘আপন মানুষ’, ‘অশান্ত মেয়ে’, ‘দাবাং’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমার পাশাপাশি তিনি স্টেজ শ ‘তেও নিয়মিত কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রণবীরের পর এবার নগ্ন হলেন বাংলাদেশি অভিনেতা

প্রকাশিত সময় : ০৫:২১:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২