সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশে সম্মান জানানো হবে ম্যারাডোনাকে

ফুটবল ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবখানেই দিয়েগো ম্যারাডোনা ছিলেন সংবাদের শিরোনামে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃত্যুর পরও তিনি ভক্তদের মাঝে বেঁচে রয়েছেন। এবার তাকে সম্মান জানাতে অভিনব কিছুর আয়োজন করা হচ্ছে।

এই কিংবদন্তির সম্মান জানানো বার্তা পৌঁছে দেওয়া হবে মহাকাশে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে পাঠানো হবে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী।

জানা যায়, ম্যারাডোনার এক জোড়া জুতো ও একটি হার্ড ড্রাইভে ‘কসমিক কাইট’ নামের কৃত্তিম উপগ্রহে পাঠানো হবে, যা বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। ওই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার ভক্তদের ভিডিও ও অডিও বার্তা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহাকাশে সম্মান জানানো হবে ম্যারাডোনাকে

প্রকাশিত সময় : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২