২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত নারীদের চারটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।
২০১৪ সালের পর আবারো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলো বাংলাদেশ। ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এবং ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (২৬ জুলাই) লন্ডনে আইসিসির বোর্ড সভায় আয়োজকদের নাম চূড়ান্ত করেছে আইসিসি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























