মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধান ক্ষেতে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

ঢাকার নবাবগঞ্জের কৈলাইলের এক ধান ক্ষেতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গাভিটার ইছামতির নদীর দক্ষিণ পাড়ে ধান ক্ষেতে হেলিকপ্টারটি পড়ে যায়। দ্রুত হেলিকপ্টারের পাইলট মেজর সামসসহ দুজনকে উদ্ধার করা হয়েছে।  দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।

ইউপি চেয়ারম্যান আরও জানান, হেলিকপ্টারটি সেনাবাহিনীর। গত এক সপ্তাহ ধরে হেলিকপ্টারটি কৈলাইলের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছিল। কি কারণে তারা এখানে আসেন, এটা যানা যায়নি। মেজর সামস্ও এ ব্যাপারে কিছু বলেননি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে সেনাবাহিনী উদ্ধার করেছে।

ঘটনার পর হেলিকপ্টারটি দেখতে ভীড় করেন উৎসুক জনতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধান ক্ষেতে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২