শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯৮ জনে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জনে।

বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৩ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৭:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২