মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়াডাঙ্গায় জমিজমাকে কেন্দ্র করে অফিস ভাংচুর-লুটপাট

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর অফিসে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (আগস্ট ৬) বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগীর নাম তাহাশিন আলী। তিনি কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মৃত মহাশিন আলীর ছেলে। অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত শুকুরের ছেলে জেহের আলী তার ভাই ইসরাইল, ইজরাইল, সাদেক মন্ডল ও তার ছেলে গেদু, লোকমানের ও তার ছেলে লাল চাঁন, শুকুরের ছেলে শমজান ও তার স্ত্রী, লোকমান ও তার স্ত্রীসহ অজ্ঞাত ১০-১২ জন।

 সূত্রে জানা গেছে, সাম্প্রতিক মিয়াপুর এলাকায় তাহাশিন আলী ৪২ কাঠা জমি ক্রয় করেন। ওই জমি কেনাকে কেন্দ্র করে এই হামলা করা হয়। তাহাশিন অফিসে না থাকায় কর্মচারী জুবাইরকে (২২) মারধর করা হয়েছে। এতে জুবায়ের ডান হাতে আঘাত পেয়েছেন। এসময় হামলাকারীরা অফিস ভাংচুর করে জমি ক্রয়-বিক্রয়ের জন্য সিন্ধুকে থাকা ২৪ লাখ ৭০ হাজার টাকাসহ জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান বলে ভু্‌ক্তভোগী জানিয়েছেন।

এ বিষয়ে ব্যবসায়ী তাহাশিন জানান, মিয়াপুরে সাম্প্রতিক হামলাকারিদের ৩ জন ওয়ারিশের কাছে থেকে ৪২ কাঠা জমি ক্রয় করেছি। সেই জমি আমার দখলে আছে। কিন্তুু হামলাকারিরা সেই জমিতে থাকা আমার ঘর ভাংচুর করেন। তারা ওই জমি আমার দখল থেকে জোরপূর্বক নিতে চাই। অফিসের সিন্ধুকে জমি ক্রয়-বিক্রয়ের ২৪ লাখ ৭০ হাজার টাকা এবং জরুরী কাগজপত্র নিয়ে গেছে তারা।

এ বিষয় কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিতো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।-সিল্কসিটি নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাশিয়াডাঙ্গায় জমিজমাকে কেন্দ্র করে অফিস ভাংচুর-লুটপাট

প্রকাশিত সময় : ১১:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২