সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

ফুটবল ম্যাচে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার এ নিষেধাজ্ঞার ফলে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও আপাতত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে অবহিত করেছে ফিফা। খবর ইয়ননিউজ, এনডিটিভি ও ডয়চে ভেলের।তবে এ নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথও বলে দেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে একটি প্রশাসনিক কমিটি গঠন করতে হবে। এআইএফএফের বর্তমান নির্বাহী কমিটির সব ক্ষমতা সেই প্রশাসনিক কমিটিকে দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আন্তর্জাতিক ফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

প্রকাশিত সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২