বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাতে ঘুমন্ত গৃহবধুকে সাপের কামড়, সকালে হাসপাতালে মৃত্যু

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে ঘুমন্ত এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত গৃহবধুর টুলু বেগম (৩০)। তিনি উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়াড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনাটি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি ওয়ার্ডের মেম্বর আবদুর রাজ্জাক।

জানা গেছে, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে সকালে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাতে ঘুমন্ত গৃহবধুকে সাপের কামড়, সকালে হাসপাতালে মৃত্যু

প্রকাশিত সময় : ১১:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২