মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে লঙ্কার জয়যাত্রা অব্যাহত

ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ শুক্রবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে শ্রীলঙ্কা। সুপার ফোরে এর আগে ভারত ও আফগানিস্তান হারিয়েছে শ্রীলঙ্কা। টানা তিন ম্যাচ জয়ী লঙ্কানরা এখন শিরোপা জয়ের স্বপ্নে বিভোর।

দুবাইয়ে আজ পাকিস্তানকে ১৯.১ ওভারে ১২১ রানে গুটিয়ে দেয় লঙ্কান বোলাররা। ১২২ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে দাসুন শানাকা বাহিনী। কুশল মেন্ডিসকে নিয়ে পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার ইনিংস উদ্বোধন করেন। কুশল রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরে গেলেও অন্য প্রান্ত আকড়ে রাখেন পাথুম নিশাঙ্কা তিনি ৪৮ বলে ৫৫ রানে অপরাজিত ইনিংস খেলেন। অধিনায়ক দাসুন শানাকা ১৬ বলে ২১ এবং ভানুকা রাজাপাকসে ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন। পাকিস্তান বোলারদের মধ্যে মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ ২টি করে উইকেট লাভ করেন। ১১ সেপ্টেম্বর ফাইনালে মোকাবিলা করবে পাকিস্তান- শ্রীলঙ্কা।

শুক্রবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তোপের মুখে শুরু থেকে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আগের ম্যাচগুলোতে রান না পাওয়া বাবর আজম ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। পাকিস্তানের অপর ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ১৪, ফখর জামান ১৮ বলে ১৩, ইফতিখার আহমেদ ১৭ বলে ১৩, মোহাম্মদ নওয়াজ ১৮ বলে ২৬ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গ ২১ রানে ৩ উইকেট লাভ করেন।

ফাইনালের আগে আজ এ দুই দল সুপার ফোরের শেষ ম্যাচে মোকাবিলা করে। এ যেন ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। এর আগে গ্রুপ রার্নাস-আপ হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা ও পাকিস্তান। সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করে দল দু’টি। আফগানিস্তানকে ৪ ও ভারতকে ৬
উইকেটে হারায় শ্রীলঙ্কা। পাকিস্তানও হারায় ভারতকে ৫ এবং আফগানদের ১ উইকেটে হারায় পাকিস্তান।

পরশু রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানদের ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তানের জয়ে ফাইনাল নিশ্চিত হয় শ্রীলংকারও। কারন সুপার ফোরে ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট করে সংগ্রহ করে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ৩ ম্যাচ হেরে কোন আফগানিস্তানের। ভারত ৩ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ২ পয়েন্ট। ফলে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে ভারত-আফগানিস্তান।

ফাইনালের আগে একে অপরকে পরখ করে নেয়ার ভালো সুযোগ পেয়েছে শ্রীলংকা ও পাকিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানকে হারিয়ে লঙ্কার জয়যাত্রা অব্যাহত

প্রকাশিত সময় : ১০:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২