স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবেনা। যে সংখ্যক রোহিঙ্গা আছে তাদের নিয়েই বিপদে আছি। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে আয়োজিত অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক সংবাদ জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মিয়ানমার তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে যুদ্ধে জড়িয়েছে। সঠিকভাবে আমরা এখনো জানতে পারিনি, কার সাথে তারা গোলাগোলি করছে, কাদের প্রতিহত করতে তারা গোলাগুলি করছে। যতটুকু জানি, আরাকান আর্মির সঙ্গে তাদের রিরোধ। তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে গুলি আমাদের সীমান্তের কাছাকাছি বা দুয়েকটা ভেতরেও এসে পৌঁছেছে। তাদের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এতে কাজ না হলে জাতিসংঘের কাছে আমাদের সমস্যাগুলো
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা শান্তপূর্ণ দেশ, শান্তি বিঘ্নিত হোক সেটা চাই না। আমরা সবসময় শান্তিতে থাকতে চাই। আপনারা লক্ষ্য করেছেন, এর আগেও মিয়ানমার রোহিঙ্গাদের তাড়া করেছিল। নাফ নদী যখন রক্তে রঞ্জিত হয়েছিল তখন আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে তাদের প্রবেশের অনুমতি দিয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রীকে সারাবিশ্বে মাদার অব হিউমিনিটি বলা হচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























