রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেকের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় এবং অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। মৃতরা হলেন- পাবনার বস্তারপুর গ্রামের আফরোজা  ও কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার নুরুজ্জামান। এদের মধ্যে আফরোজা করোনা আক্রান্ত হয়ে সাতদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে তিনদিন ছিলেন নুরুজ্জামান।

বর্তমানে হাসপাতালের ৩০ নম্বর করোনা ওয়ার্ডে ২৪ বেডের বিপরীতে ১০ রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে করোনা পজিটিভ ছয়জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। রাজশাহী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ৬০ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেকের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২