মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপে আজ সোমবার ( ৩ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

আজ বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার জাহানারা আলমের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন লতা মন্ডল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে। অন্যদিকে পাকিস্তান মালয়েশিয়াকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের মোকাবেলা করছে। এবছর মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল পাকিস্তানের মেয়েদের বিপক্ষে জয় পেয়েছিল। সেই জয়ে আত্ম বিশ্বাসে বলিয়ান নিগার সুলতানা জ্যোতি বাহিনী আজ পাকিস্তান বধে মরিয়া।

২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে ব্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা। এবার এশিয়া কাপে সাতটি দেশ অংশ নিচ্ছে।

স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একবার করে সবার মোকাবেলা করবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৫ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২