মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে টাইগারদের পরাজয়

শুরুটা দারুণ হলেও শেষটাতে পারছে না টাইগাররা। পাকিস্তানের দেয়া ১৬৮ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে ১৪৬ রানেই আটকে হেরে গেল টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে ২১ রানের জয় পেল পাকিস্তান।

শেষ ওভারে দারুণ ব্যাটিং করেন ইয়াসির আলী রাব্বি। এ ধরনের ব্যাটিং যদি আর ২-৩টা ওভারে করতে পারতো বাংলাদেশ, তাহলে হয়তো জয়ের কাব্য লেখাটা আমাদেরই হতো।

তবু, ইয়াসির রাব্বির শেষ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে ব্যবধানই কমেছে অনেকটা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরে শুরু হলো বাংলাদেশের।

শেষ ওভারে বল করতে আসেন হারিস রউফ। তার ওভার থেকে তিনটি বাউন্ডারি, একটি ছক্কা এবং একটি ডাবলসের মাধ্যমে মোট ২০ রান সংগ্রহ করে ইয়াসির আলী রাব্বি। আগের ওভারে মোহাম্মদ ওয়াসিম পরপর দুই বলে দুটি উইকেট নিয়ে বড় ধাক্কা দিলেও একটি বাউন্ডারি মেরে দেন ইয়াসির আলী রাব্বি।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমে যায় ২১ রান দূরে থাকতে, ১৪৬ রানে। ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলী রাব্বি। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান- ১২ রানের ব্যবধানে বিদায় নেয়ার পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন লিটন-আফিফ। দু’জনের ব্যাটে ৫০ রানের জুটিও গড়ে ওঠে। ২ উইকেটে ৩৭ রান থেকে ৮৭ রানে নিয়ে যান তারা দলীয় স্কোরকে।

কিন্তু এ সময়ই ঘটে বিপর্যয়। পাকিস্তানি স্লো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার মোহাম্মদ নওয়াজের পরপর দুই বলে উইকেট হারান লিটন দাস এবং মোসাদ্দেক হোসেন সৈকত। হ্যটট্রিকের সুযোগ ছিল। তবে হ্যাটট্রিক না হলেও দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ বিপদে ফেলে দিয়েছেন নওয়াজ।

একপাশ আাগলে দারুণ খেলছিলেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু হঠাৎ খেই হারিয়ে ফেলেন তিনিও। ২৩ বলে ২৫ রান করে শাহনাওয়াজ ধানির বলে মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

অধিনায়ক নুরুল হাসান সোহান বেশ আক্রমণাত্মক ব্যাট করতে পারেন। এ কারণে তারওপর প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ৯ বল খেলে ৮ রান করে বিদায় নেন তিনিও। বোলার শাদাব খান এবং ক্যাচ নেন ইফতিখার আহমেদ।

১৬৮ রান খুব বেশি বড় লক্ষ্য নয়। উইকেট ধরে রেখে রানের চাকা ঠিক রাখতে পারলে জয় সম্ভব। সে লক্ষ্য নিয়েই শুরুতে ব্যাট করছিলেন দুই মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৭৮ রানের ওপর ভর করে ১৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ৩১ রান করেন শান মাসুদ, ২২ রান করেন বাবর আজম এবং ১৩ রান করে ইফতিখার আহমেদ। তাসকিন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং হাসান মাহমুদ।-ভোরের কাগজ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানের কাছে টাইগারদের পরাজয়

প্রকাশিত সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২