বাচ্চাদের পছন্দের তালিকায় রয়েছে এই খাবার পাস্তা। টিফিনে বা নাস্তায় যদি বাচ্চাদেরকে পাস্তা দেয়া হয়, তাহলে তো আর কথাই নেই, চেটেপুটে শেষ করে দেবে নিমিষেই। তবে প্রতিনিয়ত একই রকম ভাবে পাস্তা রান্না করে দিলে সেটি বাচ্চাদের একঘেয়েমিতে পরিণত হয়। তাই আজকে আমরা শিখব একটু ভিন্ন রকম ভাবে তৈরি করা চিজি রেড পাস্তা। উপকরণ :
সেদ্ধ করা পাস্তা – ৩ কাপ চিলি সস – ১ কাপগোল মরিচের গুঁড়া -১ চা চামচ লবণ -স্বাদমতো জলপাই তেল – 2 টেবিল চামচ মুরগির সেদ্ধ করা কিমা -১/২ কাপ এবং চিজ -২০০ গ্রাম তৈরির পদ্ধতি:একটি গোল বলে চিজ বাদে বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। যে পাত্রে পাস্তা পরিবেশন করবেন সেই পাত্রটিতে সব উপকরণ ঢেলে তার উপরে চিজ দিয়ে, মাইক্রোওয়েভ ওভেনে কমপক্ষে তিন মিনিট রান্না করতে হবে। এবং চিজ যখনই গলে যাবে, তখনই নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরম গরম পাস্তা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























